আমাদের ঘর চলমান








কীভাবে কি করবো মাথায় ধরছিলো না কিছুই। হাতে অল্প কিছু টাকা, দোকান ভাড়া দেওয়ার লাখ দুয়েক টাকা‌ পড়ে আছে ঘরে সেই কবে থেকে। এদিক সেদিক ধার দেনার জন্যও চাইছে অনেকেই। 
আবার ঘর বাঁধটাও একেবারে জরুরী হইয়া পড়ছিলো। একটা মেহমান বা নিজের কেউ আসলে একদম খাস পর্দাটা মেন্টেন করতে পারবে না। 
হাতে এই অল্প পুঁজি নিয়েই এদিক ওদিক শলা পরামর্শ করতে করতেই চলে গেলো মাস খানেক। 
এদিকে বাড়ির জায়গা নিয়ে কিছু সমস্যা এটাও সমাধান হতে লেগে গেলো প্রায় এক মাস। 

মনের ভেতর একটা ভয় পারবো কি ছাদ করে ঘরটা করতে? 
আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। এখন এ পর্যন্ত আছে। আল্লাহ চাহে তো শেষ হবে ইনশাআল্লাহ। আব্বা আম্মার অনেক কষ্ট হয়ে যাচ্ছে 😢
 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)