01.01.26






জীবনের অনেক কিছুই সময় মতো পুরণ করতে পারি না আমরা। 

আমার আম্মার জীবনের একটা স্বপ্ন ছিলো সুন্দর একটা ঘর হবে। সবকিছু এর ভেতরেই রান্না করবেন। 

আমি পরিকল্পনা করেছিলাম এরকম একটা ঘর আমি বাধবো। সে জন্য ঢাকা থেকে বাড়িতেও আসলাম। এদিক সেদিক অনেক পরামর্শ করে কেমন যেনো সাহস পাচ্ছি না। হাতে এই মুহূর্তে আছে গুনাকয়েক টাকা। টেনেটুনে আমার কাছে আছে এক লাখ। দোকান ভাড়া দেওয়ার পর সেখান ছিলো দুই লাখ। ফুল দুই লাখ টাকাও এখন আর নেই ধার কর্জ নিয়েছে অনেকেই। মোট ৩ লাখ। 

এই ডিজাইনে পুরো বাড়ি কমপ্লিট করতে প্রায় ২০ লাখ টাকা লাগবে। আবার কোন ভাবে মেরামত ও করতে পারছি না। কারণ এখানে মোটামুটি ভালো একটা একাউন্ট যাবে। তাই কি করবো কিছুই বুঝে উঠতে পারছিনা। 

আম্মুর মনটাও ভীষণ রকম খারাপ মনে হলো। আল্লাহ আমাকে অর্থ খড়ি দাও। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)